বিক্রি হচ্ছে ‘হোম অ্যালোন’ ছবির বাড়িটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের শিশু কেভিন। মা-বাবা সব সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গেছেন প্যারিসে। সেখানে গিয়ে তাঁরা দেখেন, সবাই এসেছে, কিন্তু পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট কেভিনকে ভুলে বাড়িতে রেখে এসেছেন। এরপরের ঘটনা তো সবারই জানা। হ্যারি ও মার্ভ নামের দুই দুর্বৃত্ত মিলে কেভিনদের বাড়িতে ডাকাতি করার কত চেষ্টা। কিন্তু চতুর-বুদ্ধিমান কেভিনের কাছে তারা বারবারই ধরাশয়ী। শেষ পর্যন্ত তাদের ঠিকানা শ্রীঘর। ক্রিস কলম্বাস পরিচালিত হোম অ্যালোন ছবির কথাই বলা হচ্ছে। ১৯৯০ সালে মুক্তি পাওয়া হলিউডের বিখ্যাত এই ছবিটি আবারও আলোচনায়। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠ উইনেটকায় অবস্থিত এই বাড়িটি বিক্রি করে দেওয়া হচ্ছে। বাড়িটির মালিক এর দাম হাঁকিয়েছেন ২৪ লাখ ডলার। ডেইলি মেইল।