বিক্রি হয়ে গেল ফিন্যান্সিয়াল টাইমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বিখ্যাত ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস বিক্রি হয়ে গেছে। এটি কিনছে জাপানের আরেক বড় গণমাধ্যম প্রতিষ্ঠান নিকেই। খবর রয়টার্সের।
পিয়ারসনের কাছ থেকে ১৩০ কোটি ডলারে ঐতিহ্যবাহী পত্রিকাটি কিনতে রাজি হয়েছে নিকেই। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুনিও কিতা বলেন, ‘বিশ্বের অন্যতম মর্যাদাশীল পত্রিকাটির সঙ্গে থাকতে পেরে আমি গর্ব অনুভব করছি। পত্রিকাটি যে মূল্যবোধে বিশ্বাসী, আমরাও তাতে বিশ্বাসী।’ পিয়ারসনের এক বিবৃতিতে বলা হয়, ‘পত্রিকাটি বিক্রির এটাই উপযুক্ত সময়।’
১৭১ বছরের পুরোনো ব্রিটিশ প্রতিষ্ঠান পিয়ারসন শিক্ষা খাতে বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পত্রিকাটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ১৮৯৩ সালে প্রথম প্রকাশিত হয় ফিন্যান্সিয়াল টাইমস।