বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাদাউন জেলায় দুই কিশোরীকে গণধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করার সময় জনতার ওপর জলকামান ব্যবহার করেছে পুলিশ৷ খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার৷
ধর্ষণের প্রতিবাদে গতকাল সোমবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কার্যালয়ের বাইরে কয়েক শ বিক্ষোভকারী সমবেত হন৷ এতে নেতৃত্ব দেন বিজেপির নারী শাখার সদস্যরা৷ এ সময় পুলিশ িবক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাঁদের ওপর জলকামান নিক্ষেপ করে৷
এদিকে, উত্তর প্রদেশের বাহেরি এলাকার বেরিলিতে গণধর্ষণের পর অ্যাসিড খাইয়ে আরেক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ গত শনিবার তাঁর লাশ উদ্ধার করা হয়৷ গতকাল পুলিশ জানায়, তাঁর পাকস্থলীতে অ্যাসিড পাওয়া গেছে৷