বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় ইসলামি শরিয়া আইনের প্রতিবাদে কয়েক শ মানুষ গতকাল শনিবার বিক্ষোভ করে ‘অস্ট্রেলিয়া পুনরুদ্ধারের’ দাবি জানিয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ ইসলাম ও শরিয়াবিরোধী চিহ্ন বহন করে। আবার তাদের বর্ণবাদী আখ্যা দিয়ে পাল্টা সমাবেশও হয়েছে। ‘অস্ট্রেলিয়া পুনরুদ্ধার’ আন্দোলনের নেতারা দাবি করেন, তাঁরা অস্ট্রেলীয় মূল্যবোধের পক্ষে হলেও মুসলিমবিরোধী নন। তবে তাঁরা একটি বিশেষ অঞ্চলের কট্টরপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করছেন। আর তাঁদের সমাবেশের উদ্দেশ্য মোটেও বর্ণবাদী নয়। তাঁরা বরং ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীকে আকর্ষণ করতে চান।
এএফপি