প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের কর্তৃপক্ষ বড় দুই শহর রিও ডি জেনিরো ও সাও পাওলোয় গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার পরও দেশজুড়ে বিক্ষোভ বন্ধ হয়নি। রিও ডি জেনিরোর কাছে গত বুধবার গভীর রাত পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ছাড়া সাও পাওলো ও ব্রাজিলিয়া শহরের প্রধান সড়কগুলো অবরোধ করা হয়। ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে বিপুল অঙ্কের ব্যয় ও দুর্নীতির অভিযোগ এনে ক্ষুব্ধ জনগণ আন্দোলনে নেমেছে। এএফপি ও বিবিসি।