বিক্ষোভকারীদের সঙ্গে তুরস্কে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের ইস্তাম্বুলে রোববার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ঘ হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে এক বিক্ষোভকারী ষ ছবি: এএফপি
তুরস্কের ইস্তাম্বুলে রোববার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ঘ হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে এক বিক্ষোভকারী ষ ছবি: এএফপি

তুরস্কের ইস্তাম্বুল শহরে আবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির আরও কয়েকটি শহরে গত রোববার দিবাগত রাতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে গতকাল সোমবার এ খবর প্রকাশিত হয়।
তুরস্কের ইসলামপন্থী মন্ত্রিপরিষদের বিরুদ্ধে এ বিক্ষোভ হচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
ইস্তাম্বুলের কাদিকোয় এলাকায় শত শত বিক্ষোভকারী অবরোধ করেন। এর আগে সেখানে একটি কনসার্টে অংশ নিতে হাজার হাজার লোক জড়ো হয়। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।
এদিকে রাজধানী আঙ্কারার বিভিন্ন এলাকায়ও সংঘর্ষ হয়েছে। আন্তাকিয়া শহরে আহমেত আতাকান (২২) নামের একজন বিক্ষোভকারী গত সপ্তাহে মারা যান। ওই ঘটনার জেরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।
আহমেত আতাকানের পরিবার অভিযোগ করেছে, তাঁকে পুলিশ হত্যা করেছে। তবে সরকারের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করে আসা হচ্ছে।
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে গত জুনে বিক্ষোভ শুরু হয়। এর পর থেকে সংঘর্ষে দেশটিতে এ পর্যন্ত অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে। এএফপি।