বিক্ষোভে উত্তাল ইউক্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারবিরোধী বিক্ষোভের ওপর নতুন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল রোববার ব্যাপক বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গতকাল শহরের ইন্ডিপেনডেন্স স্কয়ারের কাছে সমবেত হয় ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের পার্লামেন্টের দিকে যেতে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়া হয়। তারা পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার পথরোধ করে থাকা একটি বাসে আগুন দেয়। বিবিসি।