বিক্ষোভের মধ্যে শপথ নিলেন পুতিন
রাজনৈতিক দল: ইউনাইটেড রাশিয়াভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ: ৩১ ডিসেম্বর ১৯৯৯নির্বাচিত প্রেসিডেন্ট প্রথম মেয়াদ: ২০০০ থেকে ২০০৪দ্বিতীয় মেয়াদ: ২০০৪ থেকে ২০০৮তৃতীয় মেয়াদ: ২০১২ থেকে...প্রধানমন্ত্রী: ২০০৮ থেকে ২০১২ভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গতকালই তিনি বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে তাঁর ক্রেমলিনে প্রত্যাবর্তনের প্রতিবাদে দুই দিন ধরে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুতিনবিরোধী বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে অন্তত ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য পুতিন অধিকার লঙ্ঘন করেছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করছেন। এ ছাড়া গত ৪ মার্চ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়েছে।পুতিনের শপথগ্রহণ উপলক্ষে ক্রেমলিন প্রাসাদে গতকাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবিধানে হাত রেখে পুতিন ‘জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন ও সুরক্ষা’ এবং রাশিয়ার নিরাপত্তা অটুট রাখার শপথ নেন। রাশিয়ার অভিজাত সম্প্রদায় থেকে আমন্ত্রিত বিশেষ অতিথিদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুতিনের স্ত্রী লুদমিলা এ সময় উপস্থিত ছিলেন।সোভিয়েত ইউনিয়নের পতনের পর ক্রেমলিনে পঞ্চমবারের মতো প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে বেজে ওঠে ক্রেমলিনের ঘণ্টাধ্বনি। রক্ষীদের পরনে ছিল জার-যুগের পোশাক। অর্কেস্ট্রার সুরে কুচকাওয়াজে অংশ নেন জার-যুগের পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীরা। সোভিয়েত-উত্তর যুগেও বিশ্বের শক্তিশালী একটি দেশ হিসেবে রাশিয়াকে উপস্থাপনই ছিল ব্যয়বহুল এই আয়োজনের উদ্দেশ্য। বিদায়ী প্রধানমন্ত্রী ভ্লাদিমিরি পুতিন রাশিয়ার ‘পুনর্জন্মকে’ স্বাগত জানিয়ে নতুন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আগামী কয়েক দশকে রাশিয়ার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা সামনের কয়েক বছরেই নির্ধারিত হবে।পুলিশ সূত্র জানায়, পুতিনবিরোধী বিক্ষোভকালে দুই নেতা আলেক্সি নাভালনি ও সারজেই উদালস্তভসহ ৪৩৬ জনকে গত রোববার আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া পাথর ও কাচের আঘাতে ২০ পুলিশ সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ অত্যন্ত কঠোরভাবে তাদের ছত্রভঙ্গ করে। তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে পুতিন ব্যাপক গণবিক্ষোভসহ নানামুখী সংকটের মুখে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তিনি এর আগে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। রাশিয়ায় পর পর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার বিধান নেই। পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি এখন আবার প্রধানমন্ত্রী পদে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। মেদভেদেভের আমলে রাশিয়ার প্রেসিডেন্ট পদের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়। পুতিন যদি ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন, তা হলে তিনি জোসেফ স্তালিনের পর সবচেয়ে বেশি দিন মস্কো শাসনকারী সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের সমকক্ষ হবেন। এএফপি।