বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুলগেরিয়ায় কয়েক দিনের টানা বিক্ষোভের পর দেশটির সরকার পদত্যাগ করেছে। গতকাল বুধবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ পার্লামেন্টে এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জুলাই মাসে বুলগেরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সরকার পদত্যাগ করায় দেশটিতে আগাম নির্বাচনের পথ অনেকটাই সুগম হলো। গতকাল পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিসভ বলেন, ‘আমাদের আত্মমর্যাদা ও সম্মান আছে। জনগণই আমাদের ক্ষমতায় বসিয়েছে এবং আজ জনগণের কাছেই আমরা ক্ষমতা ফেরত দিচ্ছি।’ এ ছাড়া অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে বুলগেরিয়ায় বিক্ষোভ শুরু হয়। এএফপি।