বিগ বেন টাওয়ারের নতুন নাম হলো এলিজাবেথ টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের ওয়েস্টমিনস্টার প্যালেসের ক্লক টাওয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো এলিজাবেথ টাওয়ার। এই টাওয়ারেই রয়েছে বিগ বেন ঘড়ি, যা লন্ডনের সবচেয়ে পরিচিত স্থাপনা।যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের হীরকজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়।সম্প্রতি হাউস অব কমন্সে স্পিকার জন বারকোর সভাপতিত্বে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ নামকরণের বিষয়টি অনুমোদিত হয়।রানি ভিক্টোরিয়ার পর সিংহাসনে আরোহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি প্রায় ৬০ বছর ধরে সিংহাসনে আসীন।জনপ্রিয় পত্রিকা ডেইলি মেইল রানির সম্মানে তাঁর নামে টাওয়ারটির নামকরণের জন্য একটি জনমত গঠন কর্মসূচি নেয়। এর পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে প্রস্তাব তোলেন ক্ষমতাসীন রক্ষণশীল দলের এমপি টবিয়াস এলউড। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ডসহ পার্লামেন্টের অধিকাংশ সদস্যই তা সমর্থন করেন।আইনপ্রণেতারা আশা প্রকাশ করেন, টাওয়ারের নাম পরিবর্তন করা হলেও বিখ্যাত বিগ বেন ঘড়ির নাম পাল্টানো হবে না।