বিগসের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের সাবেক কুখ্যাত অপরাধী রনি বিগস (৮৪) উত্তর লন্ডনের একটি চিকিৎসাকেন্দ্রে গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন। ‘গ্রেট ট্রেন রবারি’ নামে পরিচিত আলোচিত ট্রেন ডাকাতিতে অংশ নিয়ে ‘স্মরণীয়’ হয়ে আছেন বিগস। বিগসসহ একদল ডাকাত ১৯৬৩ সালের ৮ আগস্ট গ্লাসগো থেকে লন্ডনগামী একটি মেইল ট্রেনে হানা দিয়ে ২৬ লাখ পাউন্ড মূল্যমানের অর্থ-সম্পদ লুট করে। পরে তাঁর ৩০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু তিনি কারাগার থেকে ১৯৬৫ সালে পালিয়ে যান। ব্রাজিলসহ বিভিন্ন দেশে বিলাসবহুল জীবন কাটান। ২০০১ সালে চিকিৎসা নিতে যুক্তরাজ্যে ফিরলে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে মানবিক কারণে তাঁকে ২০০৯ সালে মুক্তি দেওয়া হয়। বিবিসি।