বিচার পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বিচার পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গতকাল বৃহস্পতিবার আইসিসি জানিয়েছেন, কেনিয়াত্তার বিচার শুরু হবে আগামী ১২ নভেম্বর। নির্বাচন-পরবর্তী সহিংসতায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কেনিয়াত্তার বিচার শুরু হওয়ার কথা ছিল আগামী ৯ জুলাই। আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেনিয়াত্তার বিচার শুরুর জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১২ নভেম্বর তাঁর বিচার শুরু হবে।’ এএফপি।