বিচার লিবিয়াতেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গতকাল শুক্রবার জানিয়েছেন, লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির শাসনামলের গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসির বিচার লিবিয়ার মাটিতেই করা যাবে। এর ফলে দেশটিতে আল-সেনুসির বিচারে আর কোনো বাধা থাকল না। ২০১১ সালে সাবেক এই সামরিক গোয়েন্দাপ্রধানকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে আইসিসি। গত বছর গ্রেপ্তারের পর মৌরিতানিয়া থেকে তাঁকে লিবিয়ায় পাঠানো হয়েছে। তবে এ সিদ্ধান্ত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলামের ক্ষেত্রে কার্যকর হবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। সাইফ আল-ইসলামের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আইসিসি। এএফপি।