প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে বিচার চলছে একটি ধর্ষণ মামলার। দুই পক্ষের কৌঁসুলিরা ব্যস্ত একে অপরের যুক্তি খণ্ডাতে। কিন্তু বিচারক তখন ঢলে পড়েছেন ঘুমে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ক্রাউন কোর্টে ঘটেছে এ ঘটনা। ওই ঘটনার পর বিচার বন্ধ রেখে আবার নতুন করে শুরুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিচারক ফিলিপ ক্যাটানের বিরুদ্ধে ঘুমিয়ে পড়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিচার বিভাগবিষয়ক তদন্ত কার্যালয় জানিয়েছে, তদন্ত চলাকালে বিচারক ফিলিপ ক্যাটান এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।
বিবিসি