বিচারককে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার মামলা থেকে খালাস পেলেন কংগ্রেস নেতা সজন কুমার। গত মঙ্গলবার দিল্লির একটি আদালত এ রায় দেন। এই রায়ে ক্ষুব্ধ হয়ে বিচারককে জুতা নিক্ষেপ করেছেন এক প্রতিবাদকারী।সজন কুমার খালাস পেলেও ওই দাঙ্গায় শিখদের হত্যায় উচ্ছৃঙ্খল জনতাকে উসকে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হলেন অন্য পাঁচ ব্যক্তি। তাঁরা হলেন সাবেক কাউন্সিলর বালওয়ান খোকার, সাবেক এমএলএ মাহেন্দের যাদব, কিষাণ খোকার, গিরধারি লাল ও ক্যাপ্টেন ভগমল।প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর ১৯৮৪ সালের ৩১ অক্টোবর এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গার একটি ঘটনায় পাঁচজন শিখকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের মামলায় সজন খালাস পেলেন।লোকসভার সাবেক সদস্য সজনের বিরুদ্ধে ১৯৮৪ সালের দাঙ্গার আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা চলছে। তবে এই মামলার তদন্ত প্রতিবেদনে দিল্লি পুলিশ বলেছে, সজনকে অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।মামলায় রায় উপলক্ষে দিল্লির কারকারদুমা জেলা আদালত প্রাঙ্গণে বেশ কয়েকজন বিক্ষোভকারী হাজির হন। সজনকে খালাসের রায় ঘোষণার পর তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। বাদী জগদীশ কাউর আদালতকক্ষে অবস্থান নিয়ে ঘোষণা দেন, ন্যায়বিচার না পেলে তিনি আদালত ছেড়ে যাবেন না। এরই ফাঁকে এক বিক্ষোভকারী বিচারক জে আর আরিয়ানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। পিটিআই।