বিচারের মুখোমুখি কার্লোস মেনেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনেম (৮১) ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলার তদন্তে বাধা দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন। গতকাল দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।১৯৯৪ সালের ১৮ জুলাই বুয়েনস এইরেসে ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে গাড়িবোমা হামলা হয়। এতে কেন্দ্রের সাততলা ভবনটি বিধ্বস্তের পাশাপাশি ৮৫ জনের মৃত্যু হয়।আর্জেন্টিনা এ হামলার জন্য লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে। তবে ওই হামলার ঘটনায় কারও শাস্তি হয়নি।বোমা হামলার সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন কার্লোস মেনেম।মামলার আইনজীবীরা জানান, সাক্ষ্যপ্রমাণে এই আভাস পাওয়া গেছে, হামলার ঘটনায় স্থানীয় দুষ্কৃতকারীরা জড়িত। বিবিসি