বিজেপি জোটকে মোকাবিলায় রক্ষণাত্মক হব না: সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস সভানেত্রীসোনিয়া গান্ধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে পার্লামেন্টে অচলাবস্থা সৃষ্টির অভিযোগ এনেছেন। পার্লামেন্ট সচলরাখতে এদের বিরুদ্ধে কংগ্রেস রক্ষণাত্মক থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকাল বৃহস্পতিবার কংগ্রেস দলীয় পার্লামেন্টের একদলসদস্যসোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেতাঁকে জানান। এ সময়পার্লামেন্ট সদস্যরা তাঁকে জানান, বিজেপি পার্লামেন্টে যা করছে তা জনগণের কাছেগ্রহণযোগ্যনয়।এদিকে ভারতে কয়লাখনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে গতকাল পার্লামেন্টে তৃতীয় দিনের মতো হট্টগোল হয়েছে। হট্টগোলের একপর্যায়ে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়।পরিস্থিতি মোকাবিলায় উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি সব দলের নেতাকে গতকাল তাঁর কার্যালয়ে বৈঠকে ডাকেন।ভারতের মহাহিসাব নিরীক্ষকের (সিএজি) দপ্তর থেকে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে কয়লাখনি কেলেঙ্কারিতে মনমোহনের জড়িত থাকার অভিযোগ পার্লামেন্টে তোলে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ)। গত মঙ্গলবার তারা প্রধানমন্ত্রী মনমোহনের পদত্যাগ দাবি করে। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে হট্টগোল শুরু হয়। গতকালও সেই হট্টগোল চলে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার মিরা কুমার গতকাল অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। কিন্তু দুই পক্ষের হট্টগোলের একপর্যায়ে তিনি অধিবেশন স্থগিত করতে বাধ্য হন। উচ্চকক্ষ রাজ্যসভায় অধিবেশনের শুরুতে হট্টগোল শুরু হলে চেয়ারম্যান হামিদ আনসারি তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের সদস্যরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এনডিএ জোটের সদস্যরা ‘মনমোহনকে যেতে হবে’, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই’—প্রভৃতি বলে স্লোগান দেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সদস্যরা পাল্টা স্লোগানে বলেন, ‘প্রধানমন্ত্রী জিন্দাবাদ’, ‘ইউপিএ সরকার জিন্দাবাদ’। হামিদ আনসারি সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা স্লোগান বন্ধ করুন। নিজ নিজ আসন গ্রহণ করুন।’ কিন্তু স্লোগান চলতে থাকলে একপর্যায়ে তিনি অধিবেশন মুলতবি করে আলোচনার জন্য বিভিন্ন দলের নেতাদের তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান। আনসারি বলেন, ‘আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার কার্যালয়ে আসেন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।’ ডাকে সাড়া দিয়ে বিজেপির রবিশঙ্কর প্রসাদ, তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ডেরেক ও’ব্রায়েন, শিবসেনার সঞ্জয় রাউত ও সিপিআইয়ের ডি রাজা উপরাষ্ট্রপতি আনসারির সঙ্গে বৈঠকে বসেন। সিএজির প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে বাস্তবায়িত খনির ব্লক অধিকারে ‘স্বচ্ছতার অভাব ছিল’। পরে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খনি থেকে প্রায় তিন হাজার ৩৪০ কোটি মার্কিন ডলারের অপ্রত্যাশিত মুনাফা করে। পিটিআই।