বিজেপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি দম্পতিদের কাছে শিশু বিক্রির অভিযোগে ভারতের পুলিশ বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দেশটির পুলিশ বিভাগ এ খবর জানিয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের ওই নেতার নাম জুহি চৌধুরী। তিনি আঞ্চলিক বিজেপির সাধারণ সম্পাদক পদে আছেন। গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং শিশুদের অবৈধভাবে দত্তক দেওয়ার মামলায় অভিযুক্ত করা হয়। পুলিশ বলছে, ৬ মাস থেকে ১৪ বছর বয়সের শিশুদের ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দম্পতির কাছে ১২ থেকে ২৩ হাজার ডলারে বিক্রি করে দেওয়া হয়। এএফপি