বিজেপি নেতার জনচেতনা যাত্রা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল কে আদভানি গতকাল রোববার বলেছেন, তাঁর ৪০ দিনের জনচেতনা যাত্রা সফল হয়েছে। তবে তাঁর দেশব্যাপী এই সফরে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির অনুপস্থিতি অনুভব করেছেন তিনি।জনচেতনা যাত্রার সমাপ্তি উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক জনসমাবেশে এল কে আদভানি এ কথা বলেন। দুর্নীতি ও বিদেশি ব্যাংকে রক্ষিত কালোটাকার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি এই সফরের আয়োজন করেন।আদভানি বলেন, তিনি জানতে পেরেছেন যে বিদেশি ব্যাংকে কালোটাকা জমা রেখেছেন, এমন ৭০০ জনের নাম জানিয়েছে ফরাসি সরকার। কিন্তু সরকারের সেসব নাম প্রকাশের ইচ্ছা নেই।এল কে আদভানি বলেন, ‘এই যাত্রা অনেক দিক থেকেই অনন্য। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে তিনি এ পর্যন্ত দেশব্যাপী ছয়বার এ ধরনের সফর করেছেন। কিন্তু এবারই প্রথম যাত্রা, যেখানে বাজপেয়ি তাঁর সঙ্গে ছিলেন না।’ হিন্দুস্তান টাইমস।