বিজেপি বিধায়কের অভিনব পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব এক পরামর্শ দিলেন ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি বিধায়ক। মধ্যপ্রদেশের গুনা জেলার পান্নালাল সাকিয়া নামের ওই বিধায়ক বলেছেন, মেয়েদের শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে বয়ফ্রেন্ড থেকে দূরে থাকতে হবে। গুনা সরকারি কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

পান্নালাল সাকিয়া বলেন, সাংবাদিকেরা মাঝেমধ্যে প্রশ্ন করেন, শ্লীলতাহানির ঘটনা কেন বাড়ছে? আমি বলেছি যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সংস্রব থেকে দূরে থাকতে হবে। বয়ফ্রেন্ড না থাকলে ছাত্রীরা শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে পারবে।
ওই অনুষ্ঠানে কলেজে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন বিতরণ করা হয়। এ প্রসঙ্গে ওই বিধায়ক বলেন, ছাত্রছাত্রীরা যেন মোবাইল ফোনের অপব্যবহার না করে, সে বিষয়টিও দেখতে হবে।