বিজেপির অনুষ্ঠানে মৌমাছির আক্রমণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে বিজেপির কার্যালয়ে আয়োজিত বিশেষ একটি অনুষ্ঠান সাময়িক পণ্ড হয়ে গেছে মৌমাছির আক্রমণে। গত শনিবার অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি সূত্র এ খবর জানিয়েছে।সূত্র জানায়, শনিবার ঝাড়খন্ড বিজেপির নবনির্বাচিত সভাপতি রবীন্দ্র রাইয়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসেছেন ঝাড়খন্ড বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও কর্মীরা। হঠাৎ অনুষ্ঠান মঞ্চের পেছন দিক থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে আক্রমণ চালায় উপস্থিত নেতা-কর্মীদের ওপর। এ সময় মৌমাছির হাত থেকে বাঁচতে তাঁরা আশ্রয় নেন বিজেপি কার্যালয়ে।