বিজেপির অমিতকে নির্বাচন কমিশনের নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অভিযোগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অমিত শাহকে নোটিশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। কাল বুধবারের মধ্যে অমিত শাহকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছে ইসি।
এর আগে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। নির্বাচন কমিশন অমিত শাহের ওই বক্তব্যের অডিও পরীক্ষা-নিরীক্ষার পর গত রোববার এফআইআর নথিভুক্ত করা হয়।
শ্যামলিতে জাটদের এক জনসমাবেশে অমিত বলেন, ‘উত্তর প্রদেশে, বিশেষ করে পশ্চিম-উত্তর প্রদেশে নির্বাচন সম্মানের বিষয়। দাঙ্গার সময় যারা অন্যায় ও অপমান করেছিল, তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রতিশোধ নিতে হবে।’ এদিকে, অমিত শাহের বক্তব্যকে সমর্থন করায় বিজেপির সমালোচনা করেছে কংগ্রেস। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।