বিজেপির নতুন সভাপতি হচ্ছেন অমিত শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক অমিত শাহ দলটির সভাপতি হচ্ছেন৷ বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতারা এখন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার একটা মোক্ষম সময়ের অপেক্ষায় আছেন৷ খবর হিন্দুস্তান টাইমসের৷
বিজেপির বর্তমান সভাপতি রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন৷ তিনি শিগগিরই দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে৷
দলটির এক জ্যেষ্ঠ নেতা হিন্দুস্তান টাইমসকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমিত শাহের পক্ষে৷ বেশির ভাগ জ্যেষ্ঠ নেতা তাঁর পক্ষে মত দিয়েছেন৷
বিজেপির অন্য সাধারণ সম্পাদক জে পি নাড্ডাও সভাপতির লড়াইয়ে শক্ত প্রার্থী ছিলেন৷ কিন্তু অমিত শাহের সাংগঠনিক দক্ষতার কাছে তিনি হেরে গেছেন৷ দলের জ্যেষ্ঠ নেতারা আসন্ন বিধানসভা নির্বাচনে অমিত শাহের সেই দক্ষতাকে কাজে লাগানোকে প্রাধান্য দিয়েছেন৷
সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির নির্বাচনী প্রচারণার নেতৃত্বে ছিলেন অমিত শাহ৷