বিজেপির প্রার্থী হলেন বাপ্পী লাহিড়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত বলিউডের প্রখ্যাত সংগীত পরিচালক ও শিল্পী বাপ্পী লাহিড়ীকে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থী করেছে বিজেপি।
গতকাল বৃহস্পতিবার উত্তর কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার নির্বাচনী কার্যালয় উদ্বোধনে কলকাতায় আসেন বাপ্পী লাহিড়ী। এ সময় তিনি এবারের নির্বাচনে লড়ছেন বলে জানান। তবে কোন আসনে লড়বেন, তা ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এর আগে দার্জিলিং আসনে বিজেপির টিকিটে বাপ্পী লাহিড়ীকে প্রার্থী করার কথা উঠলেও বিশেষ কারণে তা করেনি বিজেপি। কলকাতার একটি পত্রিকা দিল্লির একটি সূত্রের বরাত দিয়ে জানায়, বাপ্পী লাহিড়ী পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর আসনে লড়বেন। এ আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের প্রার্থী হয়েছেন তীর্থঙ্কর রায়।