বিজেপির রাজনীতি যাঁদের এসি আছে তাঁদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করে বলেছেন, বিজেপির রাজনীতি হলো যাঁদের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) আছে, তাঁদের জন্য। জনগণের সমস্যা খুব কাছে থেকে না দেখলে রাজনৈতিক নেতারা তা সমাধানের আশা করতে পারেন না।
রাহুল গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড এলাকার সাগারায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।
২০০৯ সালের পার্লামেন্ট নির্বাচনের সময় বুন্দেলখন্ড এলাকার কয়েকটি গ্রাম সফর করার কথা স্মরণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘ওই সময় আমি মশার কামড় খেয়েছি। গ্রামের পানি খেয়ে পেটের অসুখে আক্রান্ত হয়েছিলাম।’ এনডিটিভি।