বিজেপির সঙ্গে কখনোই জোট নয়: মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতো ডানপন্থী কোনো দলের সঙ্গে কোনোদিনও জোট করবেন না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার উত্তর কলকাতায় এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন মমতা।
বিজেপির প্রতি ইঙ্গিত করে মমতা অভিযোগ করেন, ধর্ম ও ভাষার ভিত্তিতে কিছু দল বাংলায় দাঙ্গা বাধাতে চায়। মানুষকে বিভক্ত করতে চায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘আমরা বিভক্তির রাজনীতি করি না। ধর্ম, বর্ণ, গোত্র-ভেদে আমরা মানুষের সেবা করি। আমরা কখনো, কোনোদিন বিজেপির সঙ্গে জোট করব না।’
লোকসভা নির্বাচনের পর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে মমতা যোগ দিতে পারেন বলে গুজব রয়েছে।