বিজ্ঞানীদের কণ্ঠ রোধ করছে কানাডা সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার সরকার তার বিজ্ঞানীদের ‘কণ্ঠ রোধ’ করছে বলে অভিযোগ উঠেছে। কানাডার ভ্যাংকুভার নগরে অনুষ্ঠানরত গুরুত্বপূর্ণ এক বিজ্ঞানবিষয়ক সম্মেলনে শুক্রবার দেশটির বিজ্ঞানীরা এ অভিযোগ তোলেন। তাঁরা বলেছেন, কানাডা সরকার স্বাস্থ্য এবং পরিবেশবিষয়ক গুরুত্বপূর্ণ গবেষণাসংক্রান্ত তথ্য গোপন রাখার চেষ্টা করছে।ভ্যাংকুভারে চলমান আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের (এএএএস) সম্মেলনের একটি অধিবেশনে বিজ্ঞানীদের কণ্ঠরোধের ওই অভিযোগ তোলা হয়েছে। কানাডার বর্তমান রক্ষণশীল সরকার ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পরপরই যে গণমাধ্যম প্রটোকল চালু করে, এ অধিবেশনে তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়ার অধ্যাপক টমাস পেডারসেন বলেন, কয়েকটি বিষয়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে তাঁর ধারণা। তাঁর মতে, প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এ বিষয়টি নিশ্চিত করতে চাইছেন যে সরকার যেন তার বিজ্ঞানীদের বৈজ্ঞানিক অনুসন্ধানের কারণে অস্বস্তিতে না পড়ে।কানাডার বিদ্যমান গণমাধ্যম প্রটোকলের আওতায় সরকারনিযুক্ত কোনো বিজ্ঞানীর সাক্ষাত্কার নিতে হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মাধ্যমে অনুমোদন নিতে হবে। বিবিসি।