বিজ্ঞানীদের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিক অন্য কোথাও সরিয়ে নিতে অথবা স্থগিত করার পরামর্শ দিয়েছেন বিশ্বের শীর্ষ শতাধিক বিজ্ঞানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লেখা এক খোলা চিঠিতে তাঁরা বলেছেন, ব্রাজিলে জিকা ভাইরাসের সংক্রমণ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে সেখানে এই আয়োজন হবে ‘অনৈতিক’। ৫ আগস্ট রিও অলিম্পিক শুরু হওয়ার কথা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ মাসেই বলেছে, জিকার জন্য এ আয়োজন সরানোর বা স্থগিত করার কোনো প্রয়োজন তারা দেখছে না।

বিবিসি