বিজ্ঞানের জন্য দেহ দিয়ে গেলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বাবা জন গিলার্ড (৮৩) তাঁর দেহ বিজ্ঞানের জন্য দান করে গেছেন। তিনি চাননি তাঁকে সমাহিত বা অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে স্মরণ করা হোক। তাঁর মৃত্যুর বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কথা বলা হয়। জন গিলার্ড গত শনিবার ভোরে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে মারা যান। তাঁর মৃত্যুর খবরে জুলিয়া গিলার্ড রাশিয়ায় অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলন থেকে দেশে ফিরে আসেন। স্থানীয় অ্যাডিলেড অ্যাডভার্টাইজার সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই সংবাদপত্র জন গিলার্ডকে বিনয়ী মানুষ হিসেবে উল্লেখ করে। এতে বলা হয়, তিনি সর্বদাই অন্যকে সহায়তা করতেন। এএফপি।