বিতর্কিত দ্বীপপুঞ্জে জাপানের নৌযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের আইনপ্রণেতাসহ প্রায় ১৫০ জন কর্মী ইঞ্জিনচালিত নৌকার একটি বহর নিয়ে চীনের সঙ্গে বিতর্কিত দ্বীপপুঞ্জে যাবেন। সেনকাকু নামের ওই দ্বীপপুঞ্জের উদ্দেশে আজ শনিবার সন্ধ্যায় জাপানের কর্মীরা প্রায় ২০টি নৌকার বহর নিয়ে রওনা হবেন। তবে জাপান সরকার ওই দ্বীপপুঞ্জের কোনো এলাকায় এসব কর্মীকে যাওয়ার অনুমতি দেয়নি। চীনে সেনকাকু দ্বীপপুঞ্জ দিয়াওইউ নামে পরিচিত। চীনের পাশাপাশি তাইওয়ানও এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে। এর আগে গত বুধবার ওই দ্বীপপুঞ্জ থেকে চীনপন্থী ১৪ জন কর্মীকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপান। চীনপন্থী এসব কর্মী হংকং থেকে ওই দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন। এএফপি।