বিতর্কিত মন্তব্যের জেরে বিজ্ঞানীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী সহকর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নোবেলজয়ী বিজ্ঞানী টিম হান্ট। তিনি ওই আপত্তিকর মন্তব্যের জন্য গত বুধবার দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। খবর এএফপির।
টিম হান্ট মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় বিজ্ঞান-সাংবাদিকদের এক বিশ্ব সম্মেলনে মন্তব্য করেন, সমালোচনা করলে নারী বিজ্ঞানীরা গবেষণাগারেই কান্নাকাটি করেন। তাঁরা পুরুষ সহকর্মীদের সঙ্গে ‘প্রেমের সম্পর্কে জড়িয়ে’ কাজে বিঘ্ন ঘটান।
হান্ট বলেন, ‘মেয়েরা গবেষণাগারে থাকলে তিনটি ব্যাপার ঘটে: আপনি তাদের প্রেমে পড়েন, তারা আপনার প্রেমে পড়ে এবং যখন আপনি তাদের সমালোচনা করেন, তারা কান্নাকাটি করে।’
৭২ বছর বয়সী হান্ট ২০০১ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান। ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে হান্ট বলেন, কিছুটা হালকা মেজাজে তিনি ওই কথা বলেছিলেন। কিন্তু কথাগুলো অতিরিক্ত গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে।