বিতর্কিত সমাধিক্ষেত্র পরিদর্শন করলেন দুই জাপানি মন্ত্রী
জাপানি আগ্রাসন ও সমরবাদের প্রতীক টোকিওর ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করেছেন দেশটির দুজন মন্ত্রী। তবে সমাধিক্ষেত্রটি বিতর্কিত হওয়ায়এ জন্যপ্রতিবেশী দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। গত বুধবার জাপানের পরিবহনমন্ত্রী ইউইচিরো হাতা ও ডাকবিষয়ক সংস্কারমন্ত্রী মিকিও শিমোজির পাশাপাশি বিরোধীদলীয় নেতা শিনজো আবেও স্মৃতিবিজড়িত ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। হাতা ও মিকিও দুজনেই জাপানের মন্ত্রিপরিষদের সদস্য।শিনজো আবে ওই সমাধিক্ষেত্রে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। ধারণা করা হচ্ছে, আবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। ইয়াসুকুনি সমাধিক্ষেত্র যুদ্ধে নিহত জাপানি সেনা ও অন্যদের কথা স্মরণ করিয়ে দেয়। এখানে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৪ জনের সমাধিও রয়েছে। এটা জাপানের অতীতের জঙ্গি সামরিক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় বলে প্রতিবেশী দেশগুলোর কেউ কেউ বিবেচনা করে থাকে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা মন্ত্রিপরিষদের সদস্যদের ওই সমাধিক্ষেত্র পরিদর্শন না করার আহ্বান জানিয়েছিলেন। মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ওসামু ফুজিমোরাও ওই সমাধিক্ষেত্র পরিদর্শনের ঘটনাকে তেমন গুরুত্ব না দিয়ে বলেছেন, ‘এটা তাঁদের একান্তই ব্যক্তিগত বিষয়।’ বিবিসি।