বিতর্কে প্রধান প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরেমি করবিন ও এন্ডি বার্নহাম
জেরেমি করবিন ও এন্ডি বার্নহাম

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। নেতা হওয়ার দৌড়ে যে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের নেতৃত্বের সামর্থ্য নিয়ে যেমন সন্দেহ রয়েছে, তেমনি নির্বাচন পদ্ধতি নিয়েও দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সঠিক ও যোগ্য নেতা নির্বাচন বানচাল করে দিতে অন্য দলের সমর্থকেরা লেবার নেতা নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন।
গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ দলের কাছে ধরাশায়ী হয় লেবার পার্টি। পরাজয়ের দায় নিয়ে নির্বাচনের পরদিন পদত্যাগ করেন দলটির নেতা এড মিলিব্যান্ড। সেই থেকে শুরু হয় নতুন নেতা নির্বাচনের তোড়জোড়।
নির্বাচনে প্রার্থী হওয়া চার প্রার্থীর মধ্যে এন্ডি বার্নহাম ও ইভেট কুপার প্রায় ১৫ বছর ধরে দলের এমপি। এই দুজনের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। বাকি দুই প্রার্থী জেরেমি করবিন ও লিজ ক্যান্ডালের সরকারি দায়িত্ব পালনে কোনো অভিজ্ঞতা নেই। লিজ ক্যান্ডাল ২০১০ সালে প্রথম এমপি নির্বাচিত হন। তিনি লেবার পার্টির ছায়া প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। জেরেমি করবিন ৩০ বছরের বেশি সময় ধরে এমপি হলেও তিনি কখনো মন্ত্রিসভা কিংবা ছায়া মন্ত্রিসভায় স্থান পাননি। যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রের বিরোধিতা, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষেÿঅবস্থান, সাম্যবাদী আন্দোলন ও শ্রমিক অধিকারের প্রচারে যুক্ত থাকা করবিন একজন চরম বামপন্থী নেতা বলে পরিচিত।
করবিন ক্যামেরন সরকারের কৃচ্ছ্রসাধন নীতির বিপরীতে অবস্থান নিয়ে যাতায়াত ও জ্বালানি খাতকে সরকারীকরণের কথা বলছেন। বলছেন, তাঁর নেতৃত্বে লেবার পার্টিÿক্ষমতায় গেলে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে। অভিবাসন ও রাষ্ট্রীয় কল্যাণের বিষয়েও করবিনের নীতি বেশ উদার। এর বিপরীতে অপর তিন প্রার্থী অনেকটা একই অবস্থানে থেকে যে বক্তব্য দিচ্ছেন, তা করবিনের নীতির বিপরীত হলেও আসল প্রতিপক্ষÿকনজারভেটিভের নীতির চেয়ে খুব একটা ভিন্ন নয়। লেবার পার্টির প্রভাবশালী নেতা সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডেভিড মিলিব্যান্ডসহ কয়েকজন নেতা প্রকাশ্যে করবিনের বিরোধিতা করে বলেছেন, করবিনকে নেতা নির্বাচন করা হবে আত্মঘাতী।
বিভিন্ন জরিপ বলছে, জেরেমি করবিন অন্য তিন প্রার্থীর তুলনায় বেশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। অভিযোগ উঠেছে, করবিনকে নেতা নির্বাচিত করতে বামপন্থী দলের সমর্থকেরা লেবার দলের সদস্য হিসেবে নিবন্ধিত হচ্ছেন। আবার করবিনের নেতৃত্বে লেবার পার্টি মাথা তুলে দাঁড়াতে পারবে না বিবেচনায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিও একই কাজ করছে। এবার লেবার নেতা নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিন পাউন্ডের বিনিময়ে যে কাউকে নিবন্ধিত হওয়ার সুযোগ করে দিয়েছে লেবার পার্টি।
গত মে মাসের নির্বাচনের পর লেবার সদস্য ও নিবন্ধিত সমর্থকের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে প্রায় সাড়ে ছয় লাখ। এসব সদস্যের ঘরে ঘরে ১৪ আগস্ট থেকে ব্যালট পেপার পাঠানো শুরু হয়। ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট দিয়ে এসব ব্যালট ফেরত পাঠাতে হবে। ১২ সেপ্টেম্বর লেবার পার্টির নতুন নেতার নাম ঘোষণা করা হবে।