প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিদায়ী বৈঠক করেছেন। জেনারেল কায়ানির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাসহ সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনার সময় কমান্ডাররা জেনারেল কায়ানিকে বিদায়ী সম্মান জানান। আজ শুক্রবার কায়ানি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর প্রধান পদ থেকে সরে যাচ্ছেন। এএফপি।