বিদায় মার্কেস : ১৯২৭-২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

চলে গেলেন ‘জাদু-বাস্তবতার’ নিপুণ শিল্পী গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। শুধু স্প্যানিশ ভাষা নয়, বিশ্বসাহিত্যেরই শ্রেষ্ঠতম লেখকদের তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন এ মহান কথাশিল্পী।
১৯২৭: কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলের কাছে আরাকাটাকা শহরে ৬ মার্চ জন্মগ্রহণ করেন মার্কেস।
১৯৪০: উচ্চবিদ্যালয়ে পড়তে বন্দরনগর বারানকুইল্লা যান। ১৯৪৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। এ সময় তাঁর দুটি ছোট গল্প পত্রিকায় প্রকাশিত হয়।
১৯৫৯: বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতায় আসার পর তাঁর আমন্ত্রণ পেয়ে কিউবায় যান। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।

১৯৬৭: উপন্যাসওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড প্রকাশিত। ১৯৭৫-৭৬ সালে প্রকাশিত হয় অটাম অব দ্য প্যাট্রিয়ার্ক।
১৯৮২: সাহিত্যে নোবেল পুরস্কার লাভ।
২০১৪: কয়েক দিন হাসপাতালে থাকার পর মেক্সিকো সিটিতে মৃত্যু।