বিদায় মিগ-২১ এসেছে তেজস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আকাশ থেকে ১১ ডিসেম্বর বিদায় নিয়েছে যুদ্ধবিমান মিগ-২১। এবার ভারতের আকাশে নতুন করে ঠাঁই পেতে চলেছে ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস।
গতকাল শুক্রবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার িচফ মার্শাল এন এ কে ব্রাউনের হাতে এই তেজস যুদ্ধবিমান উড়ানোর রিলিজ টু সার্ভিস সনদ তুলে দেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি এক ইঞ্জিনবিশিষ্ট আন্তর্জাতিক মানের এই হালকা যুদ্ধবিমানটি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড ও হ্যাল যৌথ উদ্যোগে তৈরি করেছে।
আগামী বছর এই যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও এটি সমানভাবে চলতে সক্ষম। একটানা এক হাজার ৭০০ কিলোমিটার পথ উড়তে পারে। ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমান ঘাঁটি থেকে শেষবারের মতো উড়েছিল চারটি মিগ।