বিদায় 'লরেন্স অব অ্যারাবিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার ও’টুল
পিটার ও’টুল

‘লরেন্স অব অ্যারাবিয়া’ খ্যাত তারকা পিটার ও’টুল গত শনিবার লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন। আইরিশ বংশোদ্ভূত এই ব্রিটিশ তারকার বয়স হয়েছিল ৮১ বছর।
গত রোববার পিটারের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর মুখপাত্র স্টিভ কেনিস জানান, গত শনিবার তিনি মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
পিটারের মৃত্যুতে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল হিগিনস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শোক প্রকাশ করেন।
১৯৬২ সালে পিটার অভিনীত সাড়া জাগানো ছবি লরেন্স অব অ্যারাবিয়া মুক্তি পায়। রয়টার্স।