বিদায়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাম্বিয়ার দীর্ঘদিনের শাসক ইয়াহিয়া জামেহ ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন। তিনি গতকাল শনিবার সকালে এ সিদ্ধান্ত জানানোর পর দেশটির জনগণ উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই তাঁর বিদায়ের অপেক্ষা করেছে। এর আগে আফ্রিকার কয়েকটি দেশের নেতাদের সঙ্গে জামেহ ১১ ঘণ্টা ধরে আলোচনা করেন। তাঁকে হটাতে সেনেগালের নেতৃত্বে আঞ্চলিক সেনাবাহিনী গাম্বিয়ায় ঢুকেছিল। অভিযানের হুমকি দিলেও তারা ইয়াহিয়ার পদত্যাগের অপেক্ষায় ছিল। গাম্বিয়ায় গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আদামা বারোর কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেন। এতে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়। প্রতিবেশী দেশ সেনেগালে গাম্বিয়ার দূতাবাসে বারো নতুন প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে শপথ নিয়েছেন।
এএফপি