বিদেশ সফর শেষ করে দেশে ফিরলেন সু চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ব্যাংককে তাঁর সফর শেষে গতকাল রোববার দেশে ফিরেছেন। দীর্ঘ গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর এটা ছিল তাঁর প্রথম বিদেশ সফর। সু চিকে মুক্তি দেওয়ার পর এটা ছিল তাঁর প্রতি সামরিক জান্তার মনোভাবের এক ধরনের পরীক্ষাও।দেশে ফিরে সু চি ইয়াঙ্গুন বিমানবন্দরে স্থানীয় সাংবাদিকদের জানান, থাইল্যান্ডে তাঁর ছয় দিনের সফর ছিল অত্যন্ত সন্তোষজনক। ১৯৮৮ সালের পর এটাই ছিল সু চির প্রথম বিদেশ সফর। এএফপি।