বিদেশি অবরোধ মিয়ানমারের সংস্কারে সহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, সে দেশের ওপর কানাডা ও অন্যান্য দেশের অব্যাহত অর্থনৈতিক অবরোধ গণতন্ত্রের পথে উত্তরণে সংস্কারকাজে সহায়ক ভূমিকা রাখছে।গত বুধবার ভিডিও লিঙ্কের মাধ্যমে কানাডার কারলেটন বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তব্যে সু চি এসব কথা বলেন। তিনি বলেন, ‘গণতন্ত্রের পথে উত্তরণে কানাডা আমাদের অনেক সহায়তা দিয়েছে।’ কানাডিয়ান প্রেস এ তথ্য প্রকাশ করেছে।সু চি আরও বলেন, কানাডা ও অন্যান্য পশ্চিমা দেশের অর্থনৈতিক অবরোধের মুখে নতুন বেসামরিক নেতারা মিয়ানমারে সংস্কারকাজ শুরু করেছেন। এ ছাড়া তাঁরা আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী তাঁর সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান। সু চি বলেন, ‘মিয়ানমারে ঘটতে থাকা ঘটনাবলি পর্যবেক্ষণের মাধ্যমে আপনারা আমাদের সহায়তা দিতে পারেন। বেশি আশাবাদী হওয়ার দরকার নেই। আবার হতাশাবাদী হয়ে ওঠারও কিছু নেই। দেশটিতে কী ঘটছে, লক্ষ রাখুন।’সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ১৯৯০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু তৎকালীন সামরিক জান্তা সু চির কাছে ক্ষমতা হস্তান্তর করেনি, বরং সু চিসহ তাঁর দলের শীর্ষস্থানীয় নেতাদের কারাবন্দী করে রাখে। সু চিকে প্রায় ১৫ বছর গৃহবন্দী করে রাখা হয়। এএফপি।