বিদেশি পর্যটককে গণধর্ষণের দায়ে ভারতে ছয়জনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডের এক নারী পর্যটককে গণধর্ষণের দায়ে গতকাল শনিবার ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। গত মার্চে ভারত ভ্রমণে এসে মধ্যপ্রদেশে নির্যাতনের শিকার হন ৩৯ বছর বয়সী ওই নারী। গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।দণ্ডিত ব্যক্তিদের সবার বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। শনিবার রায় ঘোষণার পর সরকারি অভিযোক্তা (পাবলিক প্রসিকিউটর) রাজেন্দ্র তিওয়ারি বলেন, ‘অভিযুক্ত সবাইকে দণ্ড দেওয়া হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পর মৃত্যু হয় ২৩ বছর বয়সী মেডিকেলের এক শিক্ষার্থীর। এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।পরের মাসেই মধ্যপ্রদেশের দাতিয়া জেলার একটি জঙ্গলের মধ্যে হামলার শিকার হন এক সুইস পর্যটক দম্পতি। স্বামীকে পিটিয়ে ওই সুইস নারীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। রয়টার্স ও বিবিসি।