বিদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহী নেতারা অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা স্থগিত করেছেন। গতকাল সোমবার সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) এ কথা জানিয়েছে। বিদেশে অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে গত শনিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো। সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সংখ্যালঘু আলাওয়ি গোষ্ঠীর বিরোধের মধ্যেই এই বৈঠক শুরু হয়।অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে গত ডিসেম্বরে কাতারে সিরিয়ার প্রভাবশালী ইসলামি গোষ্ঠী ও তাদের সহযোগীদের সমন্বয়ে ৭০ সদস্যের একটি জোট গঠন করা হয়। পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনে সিরিয়ার এই জোট গঠন করা হয়।এসএনসি বলেছে, ১০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি জোটের কাছে রূপরেখা জমা দেওয়ার কথা ছিল।বিদ্রোহী জোটের এক বিবৃতিতে বলা হয়, বিদেশে সরকার গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের কমিটি সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, ফ্রি সিরিয়ান আর্মি ও তাদের শুভাকাঙ্ক্ষী দেশগুলোর মতামত নেবে।ইস্তাম্বুলের বৈঠকের সূত্রে জানা গেছে, সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে অন্তর্বর্তী সরকারের জন্য প্রতিশ্রুত আর্থিক সহায়তা আনতে এসএনসির প্রেসিডেন্ট মোয়াজ আল-খতিব কাতার গেছেন। প্রতিষ্ঠার পর থেকেই এসএনসি সিরিয়ার বৈধ প্রতিনিধি হিসেবে বেশ কয়েকটি রাষ্ট্র ও সংগঠনের স্বীকৃতি পেয়েছে।আল-খতিবের অনুপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সচল থাকবে কি না, এ বিষয়ে মতৈক্য দেখা দেওয়ায় শনিবার ইস্তাম্বুলে বৈঠক স্থগিত করা হয়। এএফপি ও রয়টার্স।