বিদেশে মার্কিন প্রভাব কমাতে পারে কংগ্রেসের বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বেশির ভাগ দেশের ওপরই যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে। তবে নানা বিষয় নিয়ে দেশটির কংগ্রেসে এখন বিভাজন সুস্পষ্ট। এই বিভাজনই বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব-প্রতিপত্তির জন্য এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন জন কেরি। এরই মধ্যে তিনি টেলিফোনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে এখনো সশরীরে বিশ্ব ভ্রমণে বের হননি। শীর্ষ কূটনীতিক হিসেবে যোগদানের পর প্রথম বিদেশ সফরের জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন কেরি। এই সফর সামনে রেখে তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, আমেরিকার পররাষ্ট্রনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজ আর কূটনীতিকদের হাতে নেই; সেটা চলে গেছে কংগ্রেসের নীতি-নির্ধারকদের হাতে।যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কথিত ‘নিঃসঙ্গ’ অবস্থা থেকে বাঁচাতে সামনে আর ১০ দিন বাকি রয়েছে। সেটা হলে দেশটিকে আরও ৮৫ বিলিয়ন ডলারের বাজেট কাটছাঁট করতে হবে, যার পরিণতি হবে ধ্বংসাত্মক। দেশের বলগাহীন ১৬ ট্রিলিয়ন জাতীয় ঋণের লাগাম কীভাবে টেনে ধরতে হবে, সে ব্যাপারে এবং টেকসই রাজস্ব ব্যবস্থার ব্যাপারে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকানরা সমঝোতায় পৌঁছাতে না পারায় এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।আজ রোববার যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জন কেরি। এর মাধ্যমে তাঁর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নয়টি দেশ সফর শুরু হবে। এই সফর সামনে রেখে কেরি যে বক্তব্য দিয়েছেন, তাতে আমেরিকার বিরুদ্ধে ইরান, সিরিয়া এবং ওই অঞ্চলের কথিত আরব বসন্ত থেকে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর প্রসঙ্গই বেশি উঠে আসার কথা ছিল। তবে এসব বিষয়ে তিনি খুব সামান্যই বলেছেন। আর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তো তিনি কোনো কথাই বলেননি। কেরির বক্তব্যের বড় অংশজুড়েই ছিল দেশের অর্থনৈতিক প্রসঙ্গ। তিনি আমেরিকার অর্থনীতির এই কঠিন সময়ে আমেরিকানদের অন্তর্মুখী ও স্বাতন্ত্র্যবাদী না হওয়ার জন্য আবেগঘনভাবে আহ্বান জানিয়েছেন।বিশ্বযুদ্ধ-পরবর্তী বার্লিনে তাঁর শৈশবের স্মৃতিচারণা করে ম্যাসাচুসেটসের সাবেক এই গভর্নর বলেছেন, আমেরিকাকে অবশ্যই তার ‘সাহসকে সেভাবে সুবিন্যস্ত করতে হবে, যে সাহস সুবিন্যস্ত পরিকল্পনাকে নির্দেশ করে’। চীন ও ভারতের মতো উঠতি অর্থনৈতিক শক্তির সঙ্গে আমেরিকাকে প্রতিযোগিতা করতে চাইলে এটা করতে হবে। তিনি বলেন, উন্নয়নশীল অর্থনীতিগুলোই প্রবৃদ্ধির কেন্দ্রস্থল এবং তারা ব্যবসা-বাণিজ্যের জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের যেটা দরকার তা হলো, সেই টেবিলে নিজের স্থান করে নেওয়া।নিরাপত্তার বিষয়ে কেরি যুক্তি দেন, ‘শিশুদের সন্ত্রাসবাদের সংক্ষিপ্ত জীবনে প্রবেশের পরিবর্তে স্কুলের ভেতরে যাওয়ার পথে হাঁটাতে’ সহজ শক্তি বিনিয়োগের পথ পরিত্যাগ করার বিষয়টি অদূরদর্শী সিদ্ধান্ত। এ ছাড়া এ ধরনের বিনিয়োগ যুক্তরাষ্ট্রের প্রতি ও এর গণতান্ত্রিক মূল্যবোধ ব্যবস্থার প্রতি বৃহত্তর আনুগত্যও গাঢ় করে। তিনি বলেন, ‘আগামীকাল সেনা মোতায়েনের চেয়ে আজকে কূটনীতিকদের নিয়োজিত করা অনেক সোজা কাজ। এ বিষয়টি অবশ্যই আমাদের মনে রাখতে হবে।’