বিদ্যালয় স্তরের শিক্ষার মাধ্যম মাতৃভাষায় হওয়া ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, বিদ্যালয় স্তরের শিক্ষার মাধ্যম মাতৃভাষায়ই হওয়া ভালো। শিশুদের শিক্ষা অধিকারসংক্রান্ত একটি সেমিনারে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। গত শুক্রবার শান্তি নিকেতনের অদূরে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। অমর্ত্য সেন বলেন, কলেজস্তর বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি দরকার ঠিকই, কিন্তু বিদ্যালয় স্তরে মাতৃভাষার মাধ্যমে পড়াশোনা করানোর জোরালো কারণ রয়েছে। নিজের জীবনের উদাহরণ টেনে নোবেলজয়ী বলেন, ’আমি তো বিদ্যালয়ে বাংলায় পড়েছি। কোনো ক্ষতি হয়নি তো।’ তবে তিনি এ কথাও বলেন, ইংরেজিকে অবহেলা করা উচিত নয়।