বিদ্যালয়ে না গিয়েও ৮০ শতাংশ নম্বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুমারী’ বা ‘জীবন্ত দেবী’ বলে তাঁকে বেছে নিয়েছে হাজার হাজার হিন্দু ভক্ত। এরপর আর বিদ্যালয়ে যাওয়া হয়নি তাঁর। তবে বিদ্যালয় পার হওয়ার সর্বশেষ পরীক্ষায় তিনি অংশ নিয়েছিলেন। ফলাফলে তিনি এমন চমক দেখিয়েছেন, ভক্তরা আরও ভক্তিবিগলিত হয়ে এখন ভাবছে, সত্যিকারের দেবী না হলে কি আর বিদ্যালয়ে না গিয়ে এমন ভালো ফল করা সম্ভব!১৫ বছর বয়সী এই ‘কুমারী’ হলেন চানিরা বজ্রাচার্য। কাঠমান্ডুর উপত্যকা ললিতপুরে তাঁর বাস। গত মার্চে অনুষ্ঠিত বিদ্যালয়ের সর্বশেষ পরীক্ষায় দেশের প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থীর সঙ্গে তিনিও অংশ নেন। গত শুক্রবার প্রকাশিত এই পরীক্ষার ফলে ৮০ শতাংশ নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ হন। নেপালের ইতিহাসে পরীক্ষায় কোনো ‘কুমারী’র এমন কৃতিত্ব অর্জনের ঘটনা এটিই প্রথম।দেবীর আসনে স্থান পাওয়ার পর থেকে চানিরার বাইরের লোকজনের সঙ্গে মেশা নিষেধ। এ কারণে মিন্দরের ভেতর দিন কাটে তাঁর। আভা আওয়ালে নামের একজন শিক্ষক ওই মন্দিরে গিয়ে তাঁকে প্রাইভেট পড়াতেন। ওই শিক্ষক বলেন, পরীক্ষায় তিনি ৮০ দশমিক ১২ শতাংশ নম্বর পেয়েছেন। গ্রেডের দিক দিয়ে এটি সর্বোচ্চ।বিদ্যালয়ে যাওয়া বারণ থাকায় চানিরা তাঁর নির্ভৃত কক্ষে বসে প্রথাগত জবরজং পোশাক পরে পরীক্ষা দেন। হিন্দু ধর্মে ‘কুমারী’দের শক্তির দেবীর প্রতিভূ বলে গণ্য করা হয়। টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।