বিদ্রোহী রবীন্দ্রনাথের পাশে সিঙ্গুরের জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষিমন্ত্রীর পদ থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব দেওয়ার বিষয়টি তিনি ও তাঁর নিজ এলাকা সিঙ্গুরের বাসিন্দারা মেনে নিতে পারেননি।কৃষি প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সিঙ্গুরেরই আরেক নেতা বেচারাম মান্না। তিনি গতকাল বুধবার এলাকায় গেলে জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেয়। সিঙ্গুরবাসীর অভিযোগ, রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি। সিঙ্গুরের কৃষকেরা এখনো তাঁদের জমি ফেরত পাননি। এ ছাড়া তাঁদের জন্য বরাদ্দ চাল-গম ও অর্থ কয়েক মাস ধরে দেওয়া হচ্ছে না।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার মূল অস্ত্র ছিল সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান টাটাকে জমি দেওয়ার বিরুদ্ধে গণ-আন্দোলনের অন্যতম নেতা ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মমতা ক্ষমতায় গিয়ে রবীন্দ্রনাথকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেন।