বিদ্রোহীদের বিরুদ্ধে নিশ্চিত জয় আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাশার আল-আসাদ
বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে তাঁর ‘নিশ্চিত জয়’ আসবে। দেশটির সেনাবাহিনী দিবস উপলক্ষে বিশেষ বাণীতে তিনি এই কথা বলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্টের এ বক্তব্য গতকাল বৃহস্পতিবার প্রচার করা হয়।
বাশার বলেন, ‘আমাদের বিজয় যদি নিশ্চিত না হতো, তাহলে দুই বছরেরও বেশি দিন ধরে বিদ্রোহীদের প্রতিরোধ করা সম্ভব হতো না। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের টিকে থাকা কঠিন হতো।’
সেনাসদস্যদের উদ্দেশে বাশার বলেন, ‘জাতীয় লক্ষ্য অর্জনের দায়িত্ব পালনে আপনাদের সামর্থ্যের ওপর আমার আস্থা অনেক। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আপনারা বিরল সাহসের প্রমাণ দিয়েছেন। আধুনিক ইতিহাসের বর্বরতম ও ভয়াবহ যুদ্ধগুলোর একটি প্রতিরোধের ক্ষেত্রে আপনাদের ক্ষমতা বিশ্ববাসী দেখেছে।’
কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হোমস শহরের কাছাকাছি একটি এলাকা সিরিয়ার সেনাবাহিনী গত সোমবার আবার দখল করে। গত এক মাসের লড়াইয়ে এটিই তাদের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য। রাজধানী দামেস্কের পূর্বদিকের শহরতলি ও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর এলাকায়ও সরকারি বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে।  এএফপি।