বিদ্রোহীরা পরাস্ত হবে: বাশার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তাঁর সেনারা চলমান লড়াইয়ে বিদ্রোহীদের পরাস্ত করবে। সিরিয়ায় সফররত লেবাননের রাজনীতিকদের সঙ্গে আলাপকালে বাশার এ মন্তব্য করেন। গতকাল সোমবার দামেস্কপন্থী লেবাননের আস-সাইফ পত্রিকায় এ খবর ছাপা হয়। তবে পত্রিকায় সিরিয়ায় সফররত লেবাননের রাজনীতিকদের নাম প্রকাশ করা হয়নি। সিরিয়ার সরকারপন্থী লিবিয়ার নেতাদের দেশটিতে অভ্যর্থনা জানাচ্ছেন বাশার। এর মধ্যে লেবাননের দ্রুজ নেতা তালাল আর্সলানকে গত রোববার দামেস্কে দেখা গেছে। ওই রাজনীতিকদের বাশার বলেন, ‘আমরা নিশ্চিত, লড়াইয়ে আমরাই জয়ী হব। রাজনৈতিক ও সামরিক অগ্রগতি দিয়ে আমরা সে কথাই নিশ্চিত করেছি। তবে এর মানে এটা না যে সবকিছুই ঠিক হয়ে গেছে। আমাদের রাজনৈতিকভাবে এখনো অনেক কিছু করার বাকি এবং আমরা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।’ এএফপি।