প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও সিপিএমদলীয় বিধায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে গত শুক্রবার দুটি মামলা করা হয়েছে। গত বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে এক সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে মামলা দুটি করা হয়। রাজ্যের মানবাধিকার কমিশন বাদী একটি মামলা করে। মামলাটি দায়েরের পর মানবাধিকার কমিশন তিন সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালককে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলেছে। অন্য একটি মামলায় আলীপুরের মুখ্য বিচারিক হাকিম আনিসুরকে আগামী ৩০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আনিসুর রহমান ধর্ষণের ঘটনায় বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘দিদিমণি, ধর্ষিতার ফি তো ২০ হাজার, আপনার ফি কত?’ অবশ্য পরে আনিসুর রহমান সংবাদ সম্মেলন করে তাঁর ওই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান।