বিন লাদেনের তিন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে আগামী ২ এপ্রিল অভিযোগ গঠন করা হবে। তাঁদের বিরুদ্ধে পাকিস্তানে অনুপ্রবেশ এবং বসবাসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগ রয়েছে। গত সোমবার আসামিদের আইনজীবী মোহাম্মদ আমির বলেন, ‘পাকিস্তানে অনুপ্রবেশ এবং সেখানে বসবাসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ পাঁচজনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করবেন।’আমির আরও জানান, ওসামার স্ত্রী ও সন্তানেরা দোষী সাব্যস্ত হলে তাদের পাকিস্তান থেকে বিতাড়িত বা কারাগারে পাঠানো হবে। পাকিস্তানের প্রচলিত আইনে তাদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে গত সোমবারই আদালত অভিযোগের অনুলিপি আসামিদের দেন।গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন ওসামা। ওই সময় সেখানে ওসামার সৌদি বংশোদ্ভূত দুজন ও একজন ইয়েমেনি স্ত্রী এবং তাঁদের কয়েকজন সন্তান ছিল। পাকিস্তান সব সময় বলে আসছে, দেশে পাঠানোর আগ পর্যন্ত পাকিস্তান তাদের দেখাশোনা করবে। এএফপি।